• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন

পটুয়াখালী প্রতিনিধি / ২৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় ২ হাজার মানুষসহ জেলার ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরীফে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করেন। এরই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদ উদ্‌যাপন করছে।
তিনি আরও বলেন, আজও এসব এলাকার মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করছে। ঈদের আনন্দ বয়ে যাচ্ছে ছোট বড় সকলের মাঝে।
জানা গেছে, জেলার গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুরসহ মোট ৩৫ গ্রামের ২৫ হাজার মানুষ ঈদুল আজহা পালন করেছে। এরপর আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি করেন।

এরা সবাই হানাফি মাজহাব কাদেরিয়া তরিকাভুক্ত। এদের বর্তমান পীর চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার হযরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।

এ ঈদুল আজহার নামাজে ইমামতি করেন বদরপুর দরবার শরীফের সেজপীর আলহাজ্ব আরিফ বিল্লাহ রব্বানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/