• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

পটুয়াখালী ইউপি প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ভূল সিদ্ধান্তের অভিযোগ

বাদল হোসেন,পটুয়াখালী / ১৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে ভুল সিদ্ধান্ত মনে করে পুনরায় স্বচ্ছ পন্থায় নির্বাচিত করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।

আবেদনপত্র থেকে জানা যায়, ভূরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জন্য ইউপি সদস্যগন একাধিকবার সভায় মিলিত হয়েও সিদ্ধান্ত নিতে পারে নাই। গত ১৯ মে সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইউপি সদস্যদের নিয়ে একটি সভা করেছিল। ঐদিনের সভায় ইউপি সদস্যদেরকে ভুল বুঝিয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রেজুলেশন/সাদা কাগজে সকল ইউপি সদস্যের স্বাক্ষর নেয়া হয়। পরবর্তীতে ইউপি সদস্যদের অনিচ্ছা থাকা সত্ত্বেও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনায়েত হোসেনকে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে ঘোষণা করা হয়।

আরো জানা যায়, ইউপি সদস্য এনায়েত হোসেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের একজন দোষর। ছাত্র জনতার অভ্যুত্থানকালীন জেলার ও উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এছাড়াও ফ্যাসিবাদী আমলে তিনি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক মিটিং ও মিছিলে অংশগ্রহণ করেছিল যার বিভিন্ন তথ্যচিত্র রয়েছে। এছাড়াও সে ভূরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল আহমেদ এর ঘনিষ্ঠ সহচর। রুবেল আহমেদ জেলা কৃষকলীগের সম্পাদক মন্ডলীর সদস্য এবং সমালোচিত সাবেক সচিব ফয়েজ আহমেদ এর ভাগিনা। ফ্যাসিবাদীর রাজনৈতিক কর্মী ও চেয়ারম্যান হওয়ায় বহিষ্কার হওয়ার আশঙ্কায় রুবেলের ঘনিষ্ঠতম ও বিশ্বস্ত ইউপি সদস্য এনায়েত হোসেন কে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয় বলে জানা যায়।

ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল আহমেদ বলেন, আমার সাথে এনায়েত হোসেনের ভাল সম্পর্কে থাকতেই পারে কিন্তু সে বিএনপি করে। আওয়ামিলীগের প্রোগ্রামে তার ছবি আছে জানি। আমি চেয়ারম্যন না থাকলে তখন প্রশাসন বুঝবে কিভাবে ইউনিয়ন পরিষদ চলবে।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফিন বলেন, অভিযোগের ব্যাপারে অবগত রয়েছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/