• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন

বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবন নির্মান নিয়ে মানববন্ধন

হারুন অর রশিদ, বাউফল প্রতিনিধি / ১৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

পটুয়াখালীর বাউফল উপজেলার  নবগঠিত ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবন  নির্মাণের জন্য  ইউনিয়নের মধ্যবর্তী সকল জনগণের জন্য সুবিধা জনক স্থানে ইউনিয়ন পরিষদের নতুন ভবন স্থাপন করার দাবিতে  মানববন্ধন করেছেন এলাকাবাসী ।
মঙ্গলবার (২৭ মে)  বেলা ১২ টায় ইউনিয়নের  মধ্যবর্তী এলাকা ৬ নং ওয়ার্ড উত্তর দিয়ারা কচুয়া  চর মিয়া জান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক স্থানীয় বাসিন্দা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনকারীরা জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদ ভবনটি ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত হওয়ায় অধিকাংশ গ্রামবাসীর পরিসেবা গ্রহণে দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়নের কেন্দ্রস্থলে ভবন নির্মিত হলে সকলের জন্য সেবাপ্রাপ্তি সহজ হবে এবং প্রশাসনিক কাজকর্মও আরও গতিশীল হবে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যনারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক বিএনপির সভাপতি সামশুল হক হাওলাদার, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বাবুল খান, চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, শ্রমিক দলের আহ্বায়ক কালাম হাওলাদারসহ স্থানীয়রা।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ, শিক্ষক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী মানুষেরা এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মানববন্ধন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/