• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বাউফলে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

হারুন অর রশিদ, বাউফল / ১৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর বাউফলে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (২৬ মে) বাউফল উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। অনুষ্ঠানটির বাস্তবায়নে সহযোগিতায় ছিলো ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে এক ধরনের জটিলতা কাজ করে। আর এই সুযোগটা নেয় ভূমি অফিসের অসাধু গোষ্ঠীরা। অথচ ভূমি সেবা ডিজিটালাইজেশন হওয়ায় সহজেই সেবা নিতে পারেন সাধারণ মানুষ। তাই সবার এ বিষয়ে সচেতন হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো.কাইয়ুম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো.জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, দৈনিক জনকণ্ঠের বরিশাল বিভাগীয় উপকূলীয় প্রতিনিধি এনামুল হক এনা ও মাইটিভির উপজেলা প্রতিনিধি মো.অহিদুজ্জামান ডিউকসহ অন্যরা। আলোচনা সভা শেষে ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।

এ সময় উপজেলা ভূমি অফিস থেকে একটি রেলি বের হয়ে ভূমি চত্বরে এসে শেষ হয়।এছাড়া শিক্ষার্থীদের ভূমি নিয়ে সাধারণ জ্ঞানবৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস। পরে ১০ জন শিক্ষার্থীকে পুরুষ্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/