• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

অতিরিক্ত আদ্রতার ধান সংগ্রহকালে খাদ্য গুদামের প্রহরী ও কৃষককে অর্থদণ্ড

হারুন অর রশিদ, বাউফল প্রতিনিধি / ১৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫

পটুয়াখালীর বাউফলে ২০২৫ মৌসুমে অতিরিক্ত আদ্রতার বোরোধান সংগ্রহকালে  সরকারি নির্দেশনা অমান্য করায় সরকারি খাদ্য গুদামের একজন নিরাপত্তা প্রহরী ও তার সহকারী কৃষককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা  হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাত ৭ টার দিকে পটুয়াখালীর বাউফলের কালাইয়া সরকারি খাদ্য গুদামে অভিযান চালিয়ে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্ডু এ অর্থদণ্ডের আদেশ দেন।
এসময় দায়িত্বরত এলএসডির নিরাপত্তা প্রহরী বিদ্যুৎ কুমার দাসকে ১০ হাজার টাকা ও তাকে সহযোগিতা করা মাসুম নামের এক কৃষককে ৫ হাজার টাকার অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু জানান, প্রান্তিক কৃষকের থেকে বোরো ধান সংগ্রহের ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ আদ্রতার চেয়ে অধিক আদ্র ধান সংগ্রহ করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ধানের পরীক্ষা করে সত্যতা পাওয়ায় গুদাম সংশ্লিষ্ট একজন ব্যক্তি ও তাকে সহযোগিতা করা একজন কৃষককে অর্থদণ্ডের শাস্তি দেয়া হয়েছে। তারা এমন কাজ ভবিষ্যতে করবে না বলে মুচলেকা দিয়েছেন। ধান ক্রয় সম্পন্ন না হওয়ায় অতিরিক্ত আদ্রতার ধান কৃষকদের ফেরত দেয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ১৫ আদ্রতার ধান ক্রয়ের নির্দেশনা থাকলেও কালাইয়া খাদ্য গুদামের অসাধু  কয়েকজন ব্যক্তি গত কয়েকমাস ধরেই পছন্দের কৃষকদের ২১ থেকে ২৩,২৪ আদ্রতার ধান ক্রয় করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/