• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

পাকিস্তানি পাল্টা হামলায় ভারতে নিহত ১০

দর্পন ডেস্ক / ১৯২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিক্রয়ায় ভারত পরিচালিত ‘অপারেশন সিঁদুর’র জবাবে, ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি পাল্টা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন।

নিহতরা সবাই ভারতের পুঞ্চ জেলায় বসবাসকারী সাধারণ নাগরিক। এই অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছেই অবস্থিত। এর আগে পাকিস্তানি হামলায় ভারতে ৭ জন নিহতের খবর জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো।

এদিকে এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাতে বিবিসি জানাচ্ছে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের চালানো বিমান হামলার পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে ভারী গোলাবর্ষণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুঞ্চ ও মেন্ধার অঞ্চলে গোলাবর্ষণ ছিল সবচেয়ে তীব্র। বহু বাড়িঘর, দোকান এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় এক সাংবাদিক বিবিসিকে জানায়, বুধবার রাতে টানা কয়েক ঘণ্টা ধরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছি। কেউ ঘুমোতে পারেনি। অনেকেই প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যান। আমাদের স্থানীয় হাসপাতাল আহত মানুষে পরিপূর্ণ। পরিস্থিতি খুবই ভয়াবহ।

এই সহিংসতা এমন এক সময়ে ঘটল যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে নতুন করে সহিংসতা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক এলাকা কার্যত জনশূন্য হয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী সংবাদমাধ্যমকে আজ বুধবার (৭ মে) এ কথা জানিয়েছেন। এ সময় আহতের সংখ্যা ৪৬ জন বলে জানিয়েছেন তিনি।

আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, তার (পাকিস্তান) দেশের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/