• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

দর্পণ ডেস্ক / ২০৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় এক শিশু কমপক্ষে ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজের একটি বিবৃতি উদ্ধৃত করে দ্য ডন বলেছে, ‘কাপুরুষোচিত এই হামলায় এখন পর্যন্ত এক নিষ্পাপ শিশু শহীদ হয়েছে এবং একজন নারী এবং একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন।

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, কোটলি, বাহওয়ালপুর এবং মুজাফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের কাছে পূর্ব আহমেদপুরে এক শিশুর শহীদ হওয়ার এবং ১২ জন আহত হওয়ার তথ্য আছে… কোটলিতে দুই বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।’

স্থানীয় সময় রাত ১টার দিকে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে, শত্রু ভারত বাহওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশপথ থেকে তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে।

তবে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/