• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

ইসরাইলে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

দর্পন ডেস্ক / ৩৭২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ইসরাইল অধিকৃত জেরুজালেমের কাছে বুধবার (৩০ এপ্রিল) দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। এই পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সংবাদমাধ্যম আল-মনিটর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদন মতে, ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাৎজ।
 
এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরও জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। 
ইসরায়েল কাৎজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে উপলব্ধ সব বাহিনীকে একত্রিত করতে হবে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। 
নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন সম্প্রদায়ের লোকজনকে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া মেসিলাত জিওন থেকেও লোকজনকে সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এদিকে দাবানলের কারণে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট ১ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কাছাকাছি থাকা ৩, ৬৫, ৭০ এবং ৮৫ নম্বর রুটও বন্ধ করে দেয়া হয়েছে। 
জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিমান আগুন নেভাতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/