বরিশাল নগরবাসীর ফেলা ময়লার স্তুপের মধ্যে পরেছিলো দুইজন নবজাতকের মরদেহ। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত এগারোটার দিকে ময়লা সরানোর পর নবজাতকের মরদেহ দুইটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
ঘটনাটি ঘটেছে নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনের একটি ময়লার স্তুপে। উদ্ধার হওয়া দুই নবজাতকের মরদেহের মধ্যে রয়েছে একজন ছেলে ও একজন মেয়ে।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে কে বা কারা ওই নবজাতকের মরদেহ দুইটি ফেলে গেলে তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।
https://slotbet.online/