• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজের ডিগ্রি হলে অল্পের জন্য রক্ষা শিক্ষার্থী বরিশালে কলেজ ছাত্রীকে হেনস্তা ও অপহরণ চেষ্টা  দরিদ্র তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ বিএম কলেজে ছাত্রদল নেত্রী বিরুদ্ধে ৩০ জুলাই ২০২৪: রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, প্রতিবাদের লাল রঙে ছেয়ে যায় ফেসবুক হবিগঞ্জে হা’মলা ও বাঁধার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ মিছিল বরিশাল নগরীর ব্যস্ততম এলাকা থেকে গাঁজা গাছ উদ্ধার হবিগঞ্জের হামলার প্রতিবাদে ববি ছাত্রশক্তির বিক্ষোভ সমাবেশ এই মাদক মানুষকে ‘পশুতে পরিণত করে’ সমকামিতার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার ট্রাকচাপায় পা হারালেন বাবা, সহায়তায় ছাত্রদল-জাতীয় ছাত্রশক্তি-রোভার সদস্যরা

বরিশাল নগরীর ব্যস্ততম এলাকা থেকে গাঁজা গাছ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৪১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 বরিশাল নগরীর বাণিজ্যিক এলাকা পোর্ট রোডে অভিযান চালিয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গাছ দুটি উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান।

 

তিনি জানান, বুধবার দুপুরে নগরীর পোর্ট রোড এলাকার সাততলা ভবনের পাশের একটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে প্রায় পাঁচ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

 

পরিদর্শক লুৎফর রহমান বলেন, কে বা কারা গাছ দুটি রোপণ করেছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা গাছ দুটি থানায় নিয়ে আসা হয়েছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে বিষয়টি আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/