• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

আদালত চত্বরে সাবেক স্বামীকে মারধর, এনসিপি নেত্রী ফাতিমা মনিষার ৫ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১১৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালে যৌতুক মামলায় হাজিরা শেষে জামিন পাওয়া সাবেক স্বামীকে আদালত চত্বরে মারধরের অভিযোগে এনসিপি নেত্রী ও মামলার বাদী ফাতিমা মনিষাকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৯ জুলাই) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাসের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি বিচারকের নজরে আনা হলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস. এম. শরিয়ত উল্লাহ সংক্ষিপ্ত বিচার শেষে এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে সাজাপরোয়ানার ভিত্তিতে ফাতিমা মনিষাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ফাতিমা মনিষা বরিশাল নগরীর দক্ষিণ সদর রোড এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন তালুকদারের মেয়ে।
মো. সাজ্জাদ হোসেন, যিনি ফাতিমা মনিষার সাবেক স্বামী, জানান, গত ৩ ফেব্রুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ফাতিমা তার বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় হাজিরা দিতে আদালতে গেলে আদালত তাকে জামিন দেন এবং তার মাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
অভিযোগ অনুযায়ী, আদালত থেকে বের হওয়ার পর ফাতিমা মনিষা তার শার্টের কলার ধরে মাথায় ঘুষি মারেন এবং চড়-থাপ্পড় দেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে আদালতের নজরে আনা হলে বিচারক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানান, চলমান এজলাসের সামনেই মামলার বাদী আসামির ওপর হামলা করেন। এ ঘটনায় আদালত সংক্ষিপ্ত বিচার শেষে ফাতিমা মনিষাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/