বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে হুমায়ুন কবীর সভাপতি এবং আকতার ফারুক শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাতে সমুদ্র সৈকত কুয়াকাটার একটি অভিজাত হোটেলে এ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। হুমায়ুন কবীর এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং আকতার ফারুক শাহিন যুগান্তর ও এনটিভি-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর। সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীনের সঞ্চালনায় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলী জসিম (আরটিভি), বিধান সরকার (একাত্তর টেলিভিশন), সালেহ টিটু (বাংলাভিশন), নিকুঞ্জবালা পলাশ (দৈনিক আমার দেশ/গাজী টিভি) ও এম জসিম উদ্দিন (প্রথম আলো)।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম জহির (সকালের সময়), শেখ শামীম (মোহনা টেলিভিশন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), সুমন চৌধুরী (দৈনিক সমকাল) ও মর্তুজা জুয়েল (দীপ্ত টেলিভিশন)।
এছাড়া সাংগঠনিক সম্পাদক শাহিন হাফিজ (ইত্তেফাক), অর্থ সম্পাদক মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুশফিক সৌরভ (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), পাঠাগার সম্পাদক তন্ময় তপু (আগামীর সময়/নাগরিক টেলিভিশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান), ক্রীড়া সম্পাদক শাওন খান (জাগো নিউজ), প্রচার সম্পাদক ওমর ফারুক সাব্বির (বিএইচএস টিভি) এবং দপ্তর সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর মাল্টিমিডিয়া) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আজাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম মিরাজ (বণিক বার্তা), খোকন আহমেদ হীরা (দৈনিক জনকণ্ঠ), শাহ আলম (দৈনিক সংগ্রাম), এস এন পলাশ (ঢাকা টাইমস), জুয়েল রানা (সমকাল ডিজিটাল), জিহাদ মাহমুদ (ডিবিসি), ফিরোজ মোস্তফা (এশিয়ান টেলিভিশন), জিয়াউল কবির মিনার (কালের কণ্ঠ ডিজিটাল) ও নাজমুল রিপন (বাংলা টিভি)।
সাধারণ সভা ও সম্মেলন শেষে সংগঠনের সদস্যদের জন্য কুয়াকাটা ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুম্মান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমিরসহ স্থানীয় সংবাদকর্মীরা।
https://slotbet.online/