• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল প্লানেট পার্কে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ভাইরাল ঘটনার মূল অভিযুক্ত লিটু গ্রেফতার ঝালকাঠিতে বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ৫ বরিশালে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই পটুয়াখালী ইপিজেড: দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বপ্ন, নাকি অবকাঠামো সংকটে অনিশ্চয়তা? বরিশালে থ্রি হুইলারের ইচ্ছামতো ভাড়া আদায়ে অতিষ্ঠ যাত্রীরা মারযুক আব্দুল্লাহর করা ২৪৮ জনের বিরুদ্ধে মামলার দায় নেবে না জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর উপকূলের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিপাত এক ইলিশ ৭ হাজার টাকা

বরিশাল প্লানেট পার্কে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

বরিশাল নগরীর বিনোদন কেন্দ্র প্লানেট পার্কে প্রবেশ টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্কে আগত দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পার্কে প্রবেশের টিকিটের নির্ধারিত মূল্য ২০ টাকা হলেও দর্শনার্থীদের কাছ থেকে প্রতিটি টিকিটের জন্য ৩৫ টাকা করে নেওয়া হচ্ছে। ফলে প্রতি টিকিটে অতিরিক্ত ১৫ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পর্যটকরা।

পার্কে ঘুরতে আসা মোসাঃ মিম আক্তারসহ আরো কয়েকজন দর্শনার্থী জানান আমরা তো এখানে নতুন ঘুরতে আসি না প্রতিবারই ২০ টাকা দিকে টিকিট কাটি এবার বাড়তি ১৫ টাকা কেন নিচ্ছে তা আমরা জানি না। আমাদের দাবি টিকিটের মূল্য ২০ টাকা করাই হোক। দর্শনীয়দের মধ্যে মোসাঃ লিমা আক্তার বলেন আমি আর আমার হাজবেন্ড এখানে ঘরতে আসি আমাদের দেখে দোকানদাররা ডাক দেয় আমাদের বসিয়ে অধিক টাকা হাতিয়ে নিয়েছে ও প্রতিটি খাবারের মূল্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

কোনো পূর্বঘোষণা বা মূল্য তালিকায় পরিবর্তনের তথ্য ছাড়াই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে প্লানেট পার্ক কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অতিরিক্ত টিকিট মূল্য আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/