• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল প্লানেট পার্কে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ভাইরাল ঘটনার মূল অভিযুক্ত লিটু গ্রেফতার ঝালকাঠিতে বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ৫ বরিশালে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই পটুয়াখালী ইপিজেড: দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বপ্ন, নাকি অবকাঠামো সংকটে অনিশ্চয়তা? বরিশালে থ্রি হুইলারের ইচ্ছামতো ভাড়া আদায়ে অতিষ্ঠ যাত্রীরা মারযুক আব্দুল্লাহর করা ২৪৮ জনের বিরুদ্ধে মামলার দায় নেবে না জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর উপকূলের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিপাত এক ইলিশ ৭ হাজার টাকা

বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ

স্টাফ রিপোর্টার / ২৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

পুলিশ প্রশাসনে ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে।

 

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী ডিআইজি মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ।

 

এছাড়া স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কার্যক্রমে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

উল্লেখ্য, আবু রায়হান মুহাম্মদ সালেহ এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/