• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বিশ্ব পরিবেশ দিবসে মুলাদীতে শিশুদের র‌্যালি

স্টাফ রিপোর্টার / ৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালের মুলাদী উপজেলার ৭৪ নম্বর দক্ষিণ-পূর্ব চর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেইন্ট বাংলাদেশ ও প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণে সবুজ বৃক্ষ হাতে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন, গল্প বলা ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক ও প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের উপদেষ্টা কাজী জাহাঙ্গীর কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এবং প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সমন্বয়ক সাঈদ পান্থ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশন এলাকা, মুলাদী ও বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং চিত্রাঙ্কন, গল্প বলা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/