• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

শহীদ ওসমান হাদির স্মরণে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া, সংবর্ধনা ও উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী দোয়া, সংবর্ধনা ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সামাজিক ও মানবিক সংগঠন ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাঁর জীবন, আদর্শ, দেশপ্রেম, মানবিকতা এবং সমাজের প্রতি অবদান নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ, সততা ও দেশপ্রেম নতুন প্রজন্মকে মানবিক ও দেশপ্রেমিক চেতনায় উদ্বুদ্ধ করবে এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ ইয়াসিনুর রহমান আজাদী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম শাকিল খান, সহ-সভাপতি মো. তানভীর খন্দকার, সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে মাদকাসক্তি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা তরুণ সমাজ ও দেশের ভবিষ্যতের জন্য বড় হুমকি। এ সময় তারা মাদক, সন্ত্রাস, অপরাধ এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তারা আরও বলেন, পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সব ধরনের অন্যায়, মাদক ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কাজ করে যাবে।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষাসামগ্রী বিতরণ, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি, পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে নিজেদেরকে আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ ধারণ করে মাদক, সন্ত্রাস ও সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি সুন্দর, নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ প্রত্যাশা ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/