• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাড়ছে না থ্রি-হুইলারের ভাড়া বরিশাল নগরীতে থ্রি-হুইলারের ভাড়া বারছেনা, লাইসেন্স নবায়নে কঠোর অবস্থান নয়াভাঙনী নদীতে লাকড়িবোঝাই ট্রলারে ডাকাতি বিশ্ব পরিবেশ দিবসে মুলাদীতে শিশুদের র‌্যালি বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন মহিপুরে তিনটি খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান কলাপাড়ায় সাংবাদিক নির্যাতন এর ঘটনায় ছাত্র দল নেতা বহিস্কার শহীদ ওসমান হাদির স্মরণে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া, সংবর্ধনা ও উপহার বিতরণ ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২ শতাধিক থ্রিহুইলার জব্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান

ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২ শতাধিক থ্রিহুইলার জব্দ

মাহিমুল হাসান এমদাদ / ১৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

বরিশাল নগরীজুড়ে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ২০০ শতাধিক থ্রি হুইলার আটকে রাখা হয়।
রবিবার ২৮ জুন সকালে বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে কলেজের সামনের সড়কে শতবর্ষ গেট ও মসজিদ গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, মাসখানেক ধরে বরিশাল নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক এবং সিএনজি ও এলপিজিচালিত থ্রি হুইলারে ভাড়া নৈরাজ্য দেখা দেয়। ন্যায্য ভাড়ার পরিবর্তে খেয়াল খুশি মতো দ্বিগুণ ভাড়া আদায় করছিল এসব যানবাহনের চালকরা। এ নিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীদের দ্বন্দ্ব হচ্ছিল। এমনকি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে।
বিষয়টি নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন এর প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও আসেনি ফল। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। বিকাল নাগাদ আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসার পাশাপাশি তিন চাকার যানগুলো ছেড়ে দিয়েছেন।
বিএম কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র সাইফুল্লাহ বলেন, শতবর্ষ গেট ও মসজিদ গেটে শিক্ষার্থীরা থ্রি হুইলার চালকদের কাছে ভাড়া জিজ্ঞাসা করেছে। যারা ন্যায্য ভাড়া নিয়েছে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, আর যারা অযৌক্তিক ভাড়া আদায় করছে তাদের গাড়ি ক্যাম্পাসের মধ্যে আটকে রাখা হয়েছে। শতবর্ষ গেট ও মসজিদ গেট মিলিয়ে ২০০ শতাধিক থ্রি হুইলার যানবাহন আটকে রাখা হয়েছে।
বিএম কলেজের দর্শন বিভাগের ছাত্র জাকারিয়া সোহেল বলেন, বরিশাল নগরীতে তিন চাকার যানবাহনে পূর্বে সর্বনিম্ন ভাড়া ছিল ৫ টাকা এবং সর্বোচ্চ ১৫ টাকা। সেখানে এখন সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং সর্বোচ্চ ২৫ টাকা। চালকরা নিজেদের মতো ভাড়া বাড়িয়ে বিশেষ করে শিক্ষার্থীদের জিম্মি করছে। এই সমস্যা দীর্ঘদিন ধরে চললেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই।
ইজিবাইকচালক বদরুদ্দোজার অভিযোগ, দিনে ইজিবাইক মালিককে ৫০০ টাকা ভাড়া দিতে হয়। সকালবেলা একটা ট্রিপ দেওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি আটকে রাখা হয়। আজ আমি বাসায় কী বাজার করব, আর মালিককে কোন জায়গা থেকে টাকা দেব জানি না।
সিএনজি থ্রি হুইলার চালক সামসুল আলমের দাবি, যারা সরকারি চাকরি করে তাদের বেতন তো বছরে বছরে বাড়ে। তাদের বাড়িতে বাজার করতে সমস্যা হয় না। কিন্তু ৫ টাকা ভাড়ায় ১৫/২০ বছর ধরে যাত্রী পরিবহন করছি। এত বছর পর এসে আমরা ভাড়া বাড়িয়েছে পেটের দায়ে।
বরিশাল নগরীর সরকারী ব্রজমোহন ( বিএম) কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম বলেছেন, সোমবার সকাল ১১টার মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের সমন্বয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে গিয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যান চলাচল কিছুটা সমস্যা হয়েছিল। সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

শিক্ষার্থীরা আরো জানান,তারা গত ১৮ জুন বৃহস্পতিবার বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক বরাবর সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রধান করা হয়, তবে এ বিষয়ে এতদিনে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নি,তাই আজ আমরা আজ এই কর্মসূচি পালন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/