ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠকে দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরস্থ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত বিশেষ শুরা অধিবেশনে নির্বাচনোত্তর কার্যক্রম পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সামনের রাজনৈতিক কৌশল নির্ধারণে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দলকে আরও সুসংহত করার লক্ষ্যে এ বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং শরীয়াহর পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। সময়ের শিক্ষা গ্রহণ করে দলকে আরও সুসংহত করতে হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে।’
দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বৈঠক শুরু হয়। এ সময় বিগত সেশনের সামগ্রিক প্রতিবেদন উপস্থাপন করেন যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক এবং রাজনৈতিক প্রতিবেদন পেশ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
প্রতিবেদন উপস্থাপন শেষে শুরা সদস্যদের পরামর্শক্রমে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন দলের আমীর পীর সাহেব চরমোনাই। নতুন কমিটিতে চারজন যুগ্ম মহাসচিব ও চারজন সহকারী মহাসচিবের নাম ঘোষণা করা হয়।
নতুন যুগ্ম মহাসচিবরা হলেন— প্রকৌশলী আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন— মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
এদিকে, ২০০৮ সাল থেকে মহাসচিবের দায়িত্ব পালন করে আসা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। দলের প্রতি তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে শুরা অধিবেশনে তাকে বিশেষভাবে সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।
শুরা বৈঠকে ৫৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে তাদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন করা হবে।
পুর্ণাঙ্গ কমিটি
১) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই, আমীর
২) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমীর
৩) মাওলানা আব্দুল আউয়াল, নায়েবে আমীর
৪) মাওলানা আব্দুল হক আজাদ, নায়েবে আমীর
৫) মাওলানা গাজী আতাউর রহমান, মহাসচিব
৬) প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, যুগ্ম-মহাসচিব
৭) হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ যুগ্ম-মহাসচিব
৮) শাহ ইফতেখার তারিক, যুগ্ম-মহাসচিব
৯) মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, যুগ্ম-মহাসচিব
১০) মুফতি সৈয়দ এসহাক মুহা: আবুল খায়ের, সহকারী মহাসচিব
১১) মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, সহকারী মহাসচিব
১২) কে এম আতিকুর রহমান, সহকারী মহাসচিব
১৩) হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, সহকারী মহাসচিব
১৪) মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি), সদস্য
১৫) মাওলানা লোকমান হোসেন জাফরী, সদস্য
১৬) আলহাজ্ব হারুন অর রশীদ, সদস্য
১৭) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, সদস্য
১৮) শেখ আবু তাহের, সদস্য
১৯) মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, সদস্য
২০) অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সদস্য
২১) মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, সদস্য
২২) আলহাজ্ব আব্দুর রহমান, সদস্য
২৩) প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, সদস্য
২৪) মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, সদস্য
২৫) প্রফেসর ড. বেলাল নূর আজীজি, সদস্য
২৬) মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, সদস্য
২৭) বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সদস্য
২৮) মুফতী দেলাওয়ার হোসাইন সাকী , সদস্য
২৯) শেখ মুহাম্মদ নুরুন নাবী, সদস্য
৩০) হা: মাও: মাহমুদুল হাসান (এল.এল.বি.), সদস্য
৩১) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য
৩২) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সদস্য
৩৩) কে এম শরীয়তুল্লাহ, সদস্য
৩৪) এ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, সদস্য
৩৫) অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, সদস্য
৩৬) মুফতি মানসুর আহমাদ সাকী, সদস্য
৩৭) আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য
৩৮) মুফতি রেজাউল করীম আববার, সদস্য
৩৯) মুফতি শামসুদ্দোহা আশরাফী, সদস্য
৪০) আলহাজ্ব মুহাম্মদ আল ইকবাল, সদস্য
৪১) আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ, সদস্য
৪২) প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, সদস্য
৪৩) কে এম বেলাল হোসাইন, সদস্য
৪৪) মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সদস্য
৪৫) মুহাম্মদ আব্দুজ জলিল, সদস্য
৪৬) মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও), সদস্য
৪৭) ইঞ্জিনিয়ার শেখ মারুফ, সদস্য
৪৮) এম এম কামাল হোসাইন (ভোলা), সদস্য
https://slotbet.online/