• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত, ঘুরলেন পেয়ারা বাগানে সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক: বিএমপি কমিশনার বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত গণমাধ্যম সমাজের আয়না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথিবীকে বাসযোগ্য রাখতে কার্বন নিঃসরণ কমাতে হবে: তথ্যমন্ত্রী গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা তিনবার

ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

এইচ আর সুমন , ভোলা / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস কনফারেন্সে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম।

প্রেস কনফারেন্সে জানানো হয়, নির্ধারিত তারিখে জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা রোগ প্রতিরোধ এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তিনি সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

প্রেস কনফারেন্সে আরও বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ডিডিএফপি) মনিরুল ইসলাম খান, ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু এবং সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. নাইমুল হাসানাত। বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/