• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা প্রশ্নফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান সংকট সমাধানে ববিতে ‘ক্যাম্পাস-২’ বিবেচনার আশ্বাস শিক্ষামন্ত্রীর নকল নয়, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে চরআইচায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত জুলাই চেতনার বাজেটে ভোলা-বরিশাল সেতু ও ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়কের জোর দাবি কাশিপুরে ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালে ঝটিকা মিছিল বরিশালে ডেঙ্গু বেশি

মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জ / ৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমানকে সঙ্গে নিয়ে পাতারহাট বন্দরসহ উপজেলার বিভিন্ন সড়ক ও চলমান উন্নয়ন কার্যক্রম পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, বরিশাল উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/