• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে চরআইচায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

তৌহিদুল ইসলাম রোহান / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চরআইচা এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) আব্দুর রশিদ খান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মানববন্ধনের অন্যতম সংগঠক এইচ এম নাইম ইসলাম সাকিল বলেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে এবং একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এ আয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/