ইসলামী আন্দোলন বাংলাদেশ, ২নং কাশিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ড কার্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ হাসানুজ্জামান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রিয়াজ বলী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। তিনি তার বক্তব্যে বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে আদর্শবান, দক্ষ ও কর্মঠ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নৈতিকতা, ইনসাফ ও মানবকল্যাণভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওসার। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি শেখ সামছুল আলম মিলন, মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুফতি নাসির উদ্দিন নাইস, এয়ারপোর্ট থানার সভাপতি মুহাম্মাদ সুলতান আহমেদ, সেক্রেটারি হাফেজ ইব্রাহিম খলিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম এবং এয়ারপোর্ট থানার সভাপতি এম. তাওফিকুল ইসলাম জিসানসহ থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি আগামী নির্বাচনে কাশিপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুল মাজেদ গাজীর নাম ঘোষণা করেন এবং তাকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরিশেষে বক্তারা সংগঠনের দাওয়াতি, সাংগঠনিক ও গণমুখী কার্যক্রম আরও বেগবান করতে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
https://slotbet.online/