• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

পটুয়াখালী জেলা প্রতিনিধি / ৭১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

ফুটবলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ও উন্মাদনার নানা ঘটনা প্রায়ই আলোচনায় আসে। এবার পটুয়াখালীতে ব্রাজিলের জয় নিয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করিয়েছেন এক আর্জেন্টিনা সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বাসিন্দা কাজী রাফি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘোষণা দেন, ব্রাজিল হাইতির বিপক্ষে জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

আজ শনিবার ম্যাচে ব্রাজিলের জয় নিশ্চিত হওয়ার পর কয়েকজন ব্রাজিল সমর্থক রাফির বাসায় যান। পরে তিনি নিজেই শহরের ঝাউবন এলাকায় এসে সমর্থকদের সামনে প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, রাফি ফেসবুক লাইভে কথা দিয়েছিল, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবে। আজ সে তার সেই প্রতিশ্রুতি রেখেছে।

আরেক ব্রাজিল সমর্থক আসাদুজ্জামান তুরাগ বলেন, ব্রাজিল জয়ের পর আমরা তার বাসায় গিয়েছিলাম। পরে সে আমাদের সঙ্গে এসে সবার সামনে মাথা ন্যাড়া করেছে।

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, আমি কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। ব্রাজিল জিতেছে, তাই কথা রেখেছি। তবে ব্রাজিল আবার হারবে।

স্থানীয়দের ভাষ্য, ফুটবলকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এবং খেলার প্রতি ভালোবাসার একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে এ ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/