• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিলেন চিকিৎসক বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন বাকেরগঞ্জে জামায়াত সদস্যর ইসলামী আন্দোলনে যোগদান ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক গণঅধিকার পরিষদের নেতা একটি ভোটও কারচুপি হলে মেনে নেব না: নৌ প্রতিমন্ত্রী দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৫৩৬ জনের জেল

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

ভোলা জেলা প্রতিনিধি / ২১৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

ভোলার মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। মাছটির ওজন দুই কেজি আটশত গ্রাম। মাছটি নিলামে ৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়।

আড়তের দায়িত্বে থাকা ম্যানেজার নাহিদ জানান, শনিবার সকালে কলাতলীচর আবাসন খালের কামাল মাঝিসহ সঙ্গীয় জেলেরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিলেন। এ সময় তাদের জালে ধরা পড়ে রাজা ইলিশ মাছটি। উপকূলের জেলে ও মৎস্য আড়তদাররা বড় সাইজের ইলিশকে রাজা মাছ বলে।

মৎস্য ঘাটের ব্যাপারী আইয়ুব পাটোয়ারী জানান, তিনিসহ অন্য ব্যাপারীর উপস্থিতিতে মাছটি আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তের বাক্সে নিলামে তোলা হয়। পরে সর্বোচ্চ দাম ৯ হাজার টাকায় মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

রাজিব চৌধুরী জানান, ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি। তিনি ঢাকার পাইকারি আড়তে এর চেয়ে বেশি দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা করেন।

এ ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, প্রতিবছর ইলিশ প্রজনন মৌসুম সফল হওয়ায় জেলের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। সামনের বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/