• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বরিশাল সরকারি বিএম কলেজে ফ্রি ওয়াইফাই জোন চালু

স্টাফ রিপোর্টার / ১০৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সেবাকে আরও সহজ ও গতিশীল করতে ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা এখন থেকে কলেজের জিরো পয়েন্ট ও জীবনানন্দ দাশ চত্বরে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন।
জানা গেছে, বিএম কলেজ ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে এবং সায়েম শাহনেওয়াজের সৌজন্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ফ্রি ওয়াইফাই সেবা চালুর পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলেন, “কলেজ ছাত্রদলের উদ্যোগে ফ্রি ওয়াইফাই সুবিধার ব্যবস্থা করা হয়েছে, যা বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে একটি ব্যতিক্রমী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা ও তথ্য সংগ্রহে আরও বেশি সুবিধা পাবেন।”
শিক্ষার্থীরা মনে করছেন, ক্যাম্পাসে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু হওয়ায় অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম, গবেষণা এবং বিভিন্ন একাডেমিক তথ্য সংগ্রহ আরও সহজ হবে। তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/