• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

নাব্যতা সংকটে পাতারহাটের প্রাণ খাল, পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৭০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বরিশাল অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র পাতারহাট বন্দরের পণ্য পরিবহনের একমাত্র নৌপথ খালটি নাব্যতা হারিয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এতে বন্দরের ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে খালটির নাব্যতা পুনরুদ্ধার ও খনন কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই করতে শুক্রবার বেলা ১০ টায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় তার সাথে পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে প্রতিমন্ত্রী খালটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং নৌ যোগাযোগ ও পণ্য পরিবহন সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান, ওসি মমিন উদ্দিন সহ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিন দিপেন, শিহাব আহমেদ সেলিম, আসাদুজ্জামান মুক্তা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও এলাকাবাসী খালটি দ্রুত খননের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/