• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ১৯ জুন দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানিয়েছেন, শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ওসি বিস্তারিত জানাতে চাননি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাফিন তালুকদার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রি শেষবর্ষের শিক্ষার্থী। তিনি (রাফিন) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য।

পরিবারের দাবি, মায়ের অসুস্থতার খবর পেয়ে রাফিন বাড়িতে এসেছিলো। পরবর্তীতে কোন মামলা ছাড়াই হয়রানিমূলকভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/