• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার / ৮০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

স্কুলের সামনে বাণিজ্য মেলার দর্শনার্থীদের জন্য স্থাপিত গণশৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে ওঠার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা শৌচাগারটি ভেঙে দিয়েছে। এর আগের দিন এ নিয়ে মানববন্ধনও করে তারা।

ঘটনাটি নগরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায়। সম্প্রতি স্কুলের পাশে পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলার জন্য স্কুলের শ্রেণিকক্ষঘেঁষে গণশৌচাগার নির্মাণ করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বুধবার মানববন্ধন করে।
জানা গেছে, নগরের ১৬ নম্বর ওয়ার্ডে জিলা স্কুলের মালিকানাধীন পরেশ সাগর মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা চলছে। মাঠের পাশেই কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ। সেখান থেকে আনুমানিক ১০ গজ দূরে মেলার গণশৌচাগার করা হয়েছে। মেলার আয়োজক বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
আশপাশের আরও ৪ থেকে ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরেশ সাগর মাঠ ব্যবহার করে। খেলার মাঠে মেলা আয়োজন সরকারিভাবে নিষিদ্ধ জানিয়ে মেলা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট করেছিলেন মানবাধিকারকর্মী রণি সিকদার। এর প্রেক্ষিতে উচ্চ আদালত মেলার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়।
ঈদুল আজহার দুই দিন আগে সরকারি ছুটির মধ্যে মেলার উদ্বোধন করা হয়। স্থানীয় এমপি মজিবর রহমান সরোয়ার ও বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অতিথি করা হলেও তারা কেউ উদ্বোধনী অনুষ্ঠানে যাননি।
ঈদুল আজহার ছুটির পর গত ৭ জুন থেকে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন ছুটির পর ক্লাসে ফিরে শিক্ষার্থীরা দুর্গন্ধের কবলে পড়ে। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশও অসহনীয় হয়ে ওঠে। এর প্রতিবাদে বুধবার নগরের টাউন হলের সামনে মানববন্ধন করে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে কোন কাজ না হলে, আজ তারা স্কুলছুটির পর বাথরুমগুলোর টিনের বেড়া ভেঙে দেয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুন ইসলাম জানান, ঈদের পর স্কুলে ফিরে দুর্গন্ধে ক্লাস করা কষ্টকর হয়ে ওঠে। আগের দিন তারা মানববন্ধন করে মেলা কর্তৃপক্ষকে শৌচাগার সরিয়ে নিতে বলেছিল। কিন্তু মেলা কর্তৃপক্ষ শৌচাগার সরিয়ে না ফেলায় তারা ছুটির পর বাথরুমগুলোর টিনের বেড়া ভেঙে দিয়েছে।
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অলিউল ইসলাম জানান, গণশৌচাগার থেকে ছড়ানো দুর্গন্ধে অসহনীয় পরিবেশের বিষয়টি বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁন ও জেলা প্রশাসক মো: খাইরুল আলম সুমন কে জানানো হয়েছে। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/