• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ববিতে সনাতনী শিক্ষার্থীদের মশালমিছিল

দর্পন ডেস্ক / ৮১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

শ্রীরামের ছবি অবমাননার অভিযোগ ও এর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল করেছেন সনাতনী শিক্ষার্থীরা। মঙ্গলবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি গেট হয়ে ভোলা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার প্রতিবাদ জানান। তারা শ্রীরামের ছবি অবমাননার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত প্রতীক বা স্থাপনা পুনর্নির্মাণের দাবিও উত্থাপন করেন।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি হৃদয় কুমার দাস বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে একটি মূর্তি নির্মাণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা এ মশালমিছিলের আয়োজন করেছি। আমরা চাই, বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করুক।

মিছিল শেষে শিক্ষার্থীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/