• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিএম কলেজ রেড ক্রিসেন্টের নবীনবরণ অনুষ্ঠিত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সেক্রেটারি অর্ণব আমায় রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা অভিযোগ তুলেছে – বিএম কলেজের সেই আলোচিত নেত্রী জুই বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে তিনজন গুরুতর আহত বিএনপির দুই পক্ষের বিরোধে বরিশালের চরকাউয়া থেকে ৫ রুটে বাস চলাচল বন্ধ বরিশালে তীব্র লোডশেডিং,জনজীবন বিপর্যস্ত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হলো বরিশালের নতুন সিভিল সার্জন ডাঃ মনিরুজ্জামানের পদায়ন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশাল মহানগর জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত : ওয়ার্ল্ড স্কার্ফ ডে: বরিশালে রোভারদের পরিচ্ছন্নতা অভিযান চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ

বেতাগীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

বরগুনা জেলা প্রতিনিধি / ৭১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ে তুলে সরকারি সেবা আরও সহজ ও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরগুনার বেতাগী উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৭ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দেশের ২০টি জেলায় একযোগে এ কর্মসূচি চালু করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাদ্দাম হোসেন, সাবেক মেয়র মো. শাজাহান কবির এবং বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল ইসলাম মনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হবে। এর ফলে সরকারি সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে আরও দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বক্তারা বলেন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাস্তবায়িত ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিবারকেন্দ্রিক তথ্য সংরক্ষণ, সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং রাষ্ট্রীয় সেবার কার্যকর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। অনুষ্ঠান শেষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/