• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

বরিশালে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার / ৮০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

বরিশালে অর্থনৈতিক শুমারি’র ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার আজ ১৭ জুন বুধবার সকাল ৯ টায় বিভাগীয় প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রধান অতিথি ছিলেন।

নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পরিসংখ্যানের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান খুবই গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহে কোন গাফিলতি থাকলে তা পুরো জাতির জন্য ক্ষতিকর হতে পারে কারণ পরিসংখ্যানের তথ্যের ওপর ভিত্তি করেই সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। গবেষকরা বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণ পরিচালনায় পরিসংখ্যানের তথ্য ব্যবহার করেন। এসময় তিনি অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে শতভাগ নির্ভুলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সেমিনারে বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এবং জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব সালমা পারভীন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান ও উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপস্থাপিত রিপোর্ট অনুযায়ী বরিশাল বিভাগে বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪৪টি, যার মধ্যে স্হায়ী ইউনিট ৩ লক্ষ ৬৬ হাজার ৯৩৮টি, অস্হায়ী ইউনিট ১৯ হাজার ৯৪৬টি ও অর্থনৈতিক খানা রয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৬০টি। পক্ষান্তরে, ২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ১২৯টি। অর্থাৎ, বিগত এক দশকে বরিশাল বিভাগে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৭৮.৪৫ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/