• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

মোহাম্মদপুরে ছিনতাই, বিকেলে অভিযানে গিয়ে হামলায় আহত ওসি

দর্পন ডেস্ক / ৯৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামসহ দুই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে ঢাকা উদ্যান এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে দুই সন্দেহভাজন ছিনতাইকারী আহত হয়েছেন।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ দুজন হলেন রুবেল ওরফে চোরা রুবেল এবং আমির ওরফে কানা আমির। তাদেরসহ মোট চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্য দুজন হলেন কাশেম ও মো. জয়।

এর আগে সকালে আদাবরের শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ওই বিকাশ এজেন্ট শফিকুল ইসলাম বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করে অভিযান চালাতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে ওসি এ একজন এসআই আহত হন। তাদের হাতে কোপ লেগেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/