• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
১৬ জুন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কে চলমান মাটির কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করতেই এই পরিদর্শন করা হয় বলে জানা গেছে।
দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো মেহেন্দিগঞ্জ উপজেলার টিআর ও কাবিখা প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জাঙ্গালিয়া ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়নকাজ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী রাজিব আহসান কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনাও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাহাবুদ্দিন আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত তদারকি ও মনিটরিংয়ের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো আরও টেকসই ও জনবান্ধব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/