• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ কার্যক্রমে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুর রহমানের নেতৃত্বে বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ জাহিদুল ইসলামসহ বাছাই কমিটির অন্যান্য সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ৮০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে বাছাই করা হয়েছে। বাছাই কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

সমাজসেবা দপ্তরের এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্ত করে সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/