• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

ক্লিনিকের এসি থেকে ৪ ফুট লম্বা কালনাগিনী উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৭১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

বরিশালের একটি বেসরকারি ক্লিনিকের এসি থেকে ৪ ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল পৌনে ৪টার দিকে বরিশাল নগরীর সাগরদী এলাকার বরিশাল মেডিকেল সার্ভিসের ক্লিনিকের এসি থেকে ওই সাপটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা।

এ বিষয়ে ক্লিনিকের মালিক ও পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান জানান, ক্লিনিকের এসি খুলে বাসায় নেয়ার জন্য টেকনিশিয়ানরা এসেছিলেন। তারা এসির কভার খুলতেই ভেতরে সাপ দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ কল করা হলে, সেখান থেকে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র খোঁজ দেয়া হয়। পরে দুপুর ২টার দিকে সংগঠনের কর্মীরা এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, দুপুর ২টা থেকে টানা ২ ঘণ্টার প্রচেষ্টায় প্রায় চার ফুট দীর্ঘের কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়।

মূসা আরও বলেন, ‘ক্লিনিকের পেছনে অনেক ঝোপ-ঝাড় রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে এসির পাইপ বা দেয়ালের ফাঁকা জায়গা থেকে সাপটি এসির ভেতরে ঢুকেছে। তবে ক্লিনিকের লোকেরা দাবি করেছেন- তারা দুটি সাপ দেখেছেন। কিন্তু সেখানে একটি সাপ পায়া গেছে। উদ্ধার হওয়া সাপটি প্রাপ্ত বয়স্ক হলেও এ সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। সাপটি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৭ ও ৮ জুন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির কক্ষ থেকে দুই জোড়া অর্থাৎ চারটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/