• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

জেলার শ্রেষ্ঠ থানা মেহেন্দিগঞ্জ, ওসিকে ক্রেস্ট প্রদান

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৭২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য ভূমিকা রাখায় ২০২৬ সালের মে মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মনোনীত হয়েছে।

এ অর্জনের স্বীকৃতিস্বরূপ আজ ১৫ জুন সোমবার মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার বরিশাল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় বরিশাল জেলার পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান মেহেন্দিগঞ্জ থানার ওসি মো: মমিন উদ্দিনের হাতে শ্রেষ্ঠ থানার সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের জন্য মেহেন্দিগঞ্জ থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ সম্মাননা প্রাপ্তিতে মেহেন্দিগঞ্জ থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মেহেন্দিগঞ্জ থানা আরও কার্যকর ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/