• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

কালিজিরা নদীতে মিলল নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি লাশ

স্টাফ রিপোর্টার / ৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

তিন দিন ধরে নিখোঁজ থাকা এক অটোরিকশাচালকের বস্তাবন্দি লাশ বরিশালের কালিজিরা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।সোমবার ১৫ জুন সকালে বরিশাল নগরীর কালিজিরা তেমাথা এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম। নিহত মো. নাজমুল মোল্লা (২২) নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আ. রশিদ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি নাজমুল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৪ জুন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, সোমবার সকাল ৭টার দিকে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা এসে লাশটি নাজমুলের বলে শনাক্ত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে নাজমুলকে হত্যা করা হয়েছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর একটি বস্তায় ভরে কাঁথা দিয়ে পেঁচিয়ে নদীতে ফেলে দেওয়া হয়।লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/