• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

অবৈধভাবে বালু উত্তোলনে অভিযুক্ত যুবকের কারাদণ্ড

শেখ মোহাম্মাদ ইসহাক, কুয়াকাটা / ৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুরবন স্পটে  স্কেভেটর দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের  অভিযোগে মহিবুল্লাহ (৩৮) নামের এক যুবককে একমাসের  বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর দেড়টার দিকে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ দণ্ডাদেশ প্রদান করেন।

সূত্র জানায়, অনুমতি ব্যতীত সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযুক্ত যুবককে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারা অনুসারে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এর আগে প্রভাবশালীদের তত্ত্বাবধানে কুয়াকাটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়কের কাজে সরবরাহ করার জন্য অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকযোগে সরবরাহ করা হচ্ছিল। এ বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহে ব্যবহৃত স্কেভেটর ও ট্রাক  জব্দ করা হয়েছে কিনা তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/