• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশবান্ধব নগরী গড়তে নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন নিয়ন্ত্রণ এবং খাল-জলাশয় দূষণ, দখল ও ভরাট রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ জুন বিকেলে নগর ভবনের সভাকক্ষে ‘বরিশালের পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ’ এর আয়োজনে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘নাগরিক ভাবনা’ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মো. রফিকুল আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি নগরীর পরিবেশগত সংকট মোকাবিলায় উপস্থিত নাগরিক প্রতিনিধিদের বিভিন্ন মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভায় বক্তারা নগরীর অস্তিত্ব রক্ষায় খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জলাশয় সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও জলাশয় ভরাট এবং পরিবেশ দূষণের কারণে বরিশাল শহর ক্রমেই পরিবেশগত ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং নাগরিক সমাজের সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সফিক ও মো. গোলাম কিবরিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকারক মো. পারভেজ খান, সেইন্ট বাংলাদেশের পরিচালক জাহাঙ্গীর কবির, পরিবেশ আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দীন মানিক (বীর প্রতীক)সহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ।

সভায় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশালকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন এবং এ লক্ষ্যে সিটি কর্পোরেশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/