• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

বেলস্ পার্কের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বিসিসি’র স্টল নির্মাণ

স্টাফ রিপোর্টার / ১৯০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বরিশাল নগরীর বেলস পার্ক এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে স্টল নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-এর উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
জানা গেছে, নগরীর বেলস পার্ক এলাকায় পূর্বে ফুট কার্ট ও ফুটপাতভিত্তিক খাবারের দোকান পরিচালিত হতো। নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর সংশ্লিষ্ট অনেক ক্ষুদ্র ব্যবসায়ী কর্মসংস্থানের সংকটে পড়েন।
ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন বেলস পার্কের নিকটবর্তী প্লানেট পার্কের দক্ষিণ পাশের কেডিসি কলোনি সড়কসংলগ্ন এলাকায় নতুন স্টল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। নির্মাণকাজ সম্পন্ন হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন।
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, স্টল নির্মাণের মাধ্যমে একদিকে যেমন ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোও অবৈধ দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
বর্তমানে বেলস পার্ক এলাকা অবৈধ দখলমুক্ত রয়েছে এবং চলমান স্টল নির্মাণ কাজ শেষ হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি স্থায়ী ও পরিকল্পিত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/