• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

ডেঙ্গু প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনের সচেতনতা র‍্যালি

স্টাফ রিপোর্টার / ৬২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে নগরীতে র‍্যালি করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। আজ ৬ জুন শনিবার দুপুরে ফজলুল হক অ্যাভিনিউ থেকে র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে র‍্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিসিসির কর্মীরা অংশ নেন। এ সময় প্রশাসক নগরের সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। জুন মাসকে মশা নিধনের মাস ঘোষণা করেছেন তিনি।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ড. লোকমান হাকিম, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন মঞ্জুর ই ইলাহী, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশারসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রধান গেট থেকে আরেকটি র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির নেতৃত্ব দেন শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/