• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি তেল সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সভা সহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল টাউন হলের সামনে মিছিল পূর্ব এক প্রতিবাদ সভায় মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সরকার একের পর এক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। সরকারের এ পীড়নমূলক নীতি বন্ধ না হলে জনগণের দল হিসেবে জামায়াতে ইসলামী দেশের সব জনগণকে সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

জামায়াতে ইসলামীর মহানগর আমীর বলেন, জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ যাত্রা শুরু করেছে। কিন্তু বিগত সরকারের মতো এখনো জুলুম নির্যাতন চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে গুম ও খুন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

অপরদিকে জনগণের দুর্ভোগের কথা বিবেচনা না করেই তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এমনকি দেশে দায়িত্বশীল বিরোধী দল থাকার পরেও তাদের সাথে কোনো ধরনের আলাপ-আলোচনা না করেই মূল্যবৃদ্ধি করা হয়েছে। ইতঃপূর্বে তেল সংকট দেখা দিলে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সরকার এবারের মূল্যবৃদ্ধির আগে ঐ সংসদীয় কমিটির সাথেও আলাপ-আলোচনা করেনি বলে অভিযোগ করেন তিনি।

প্রতিবাদ সভায় মহানগর সেক্রেটারি মুহাম্মদ আতিকুল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/