• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

কালাবদর নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বরিশালের মেহেন্দীগঞ্জে পা পিছলে কালাবদর নদীতে পড়ে নিখোঁজ কিশোর রানা হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীতে ডুবে যাওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পরে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

রানা হাওলাদার (১৭) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে একটি বিয়ের দাওয়াত শেষে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল রানা। পরে কালীগঞ্জ নৌ পুলিশ, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো: এনামুল জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে রানা হাওলাদারের মরদেহ বলে শনাক্ত করা হয়। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/