• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানাআদায়

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড, মাহিলাড়া ও বন্দর বাজার এলাকায় বুধবার (৩ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে যত্রতত্র পার্কিং করায় জরিমানা আদায়, অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ রক্ষা এবং মাদক প্রতিরোধে অভিযান চালিয়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রুট পারমিট বিহীন ঢাকার একটি বাস সড়ক দখল করে অবৈধ পার্কিং করায় এবং লাইসেন্স বিহীন চালকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি পৌরসভার সহায়তায় অবৈধ দখল করা ছোট দোকানগুলো ভেঙে ফেলা এবং রাস্তা দখল করে থাকা কিছু ব্যাটারিচালিত ভ্যান জব্দ করে পৌরসভায় প্রেরণ করা হয়েছে।

এছাড়া রাস্তার উপর ফল রেখে পলায়ন করা ফল জব্দ করে এতিমখানায় প্রেরণ করা হয়েছে। একইদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহায়তায় মাহিলাড়া এলাকায় মাদক প্রতিরোধে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়েছে।

পরবর্তীতে আটককৃতদের মধ্যে একজনকে তিন মাসের কারাদন্ড ও অপর একজনকে সাত দিনের কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে,পরিবেশ ও ভোক্তার অধিকার রক্ষায় গৌরনদী বন্দর বাজার এলাকায় মূল্য তালিকা না থাকা এবং প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার করায় সংশ্লিষ্ট আইনে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/