প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বরিশালসহ দেশের ছয়টি বিভাগীয় শহরে শিশু হাসপাতালের অবকাঠামো অনেক আগেই নির্মিত হয়েছে, সেগুলো চালু করতে অতীতে গাফিলতি ছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল শিশু হাসপাতাল আগামী আগস্টেই চালু করার লক্ষ্য রয়েছে। সোমবার ১ জুন দুপুরে বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় নবনির্মিত শিশু হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বরিশালের মতো আরও ছয়টি বিভাগীয় শহরে শিশু হাসপাতালের অবকাঠামো রয়েছে। এগুলো অনেক আগেই চালু হওয়ার কথা ছিল। তবে বিগত সরকারগুলো অবকাঠামো নির্মাণে যতটা গুরুত্ব দিয়েছে, হাসপাতালগুলো কার্যক্রমে আনতে ততটা উদ্যোগ দেখা যায়নি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, ছয়টি বিভাগের এসব হাসপাতাল অবিলম্বে চালু করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে, যোগ করেন তিনি।
তার ভাষ্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য চাহিদার একটি খসড়া ইতোমধ্যে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে হাসপাতালটির কার্যক্রম শুরু করা হবে।
সরকার অতীত নিয়ে আলোচনা করতে চায় না। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, ছয়টি বিভাগের এসব হাসপাতাল অবিলম্বে চালু করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে, যোগ করেন তিনি।
তার ভাষ্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য চাহিদার একটি খসড়া ইতোমধ্যে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে হাসপাতালটির কার্যক্রম শুরু করা হবে।
পরিদর্শনকালে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) লোকমান হাকিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার, সিভিল সার্জন মনজুর এ এলাহী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ রকম আরো সংবাদ...