• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

জমজমাট কোরবানির মাংসের বাজার

স্টাফ রিপোর্টার / ৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

বরিশাল নগরীতে কোরবানির মাংস বিক্রির অস্থায়ী বাজার বসেছে। বৃহস্পতিবার (২৮ মে) নগরীর পোর্ট রোড এলাকায় ভিক্ষুক ও নিম্নআয়ের মানুষের কাছ থেকে সংগ্রহ করা গরুর মাংস কেজিপ্রতি ৮৫০ টাকা দরে বিক্রি করতে দেখা যায় কয়েকজন ব্যবসায়ীকে। রাত পর্যন্ত এই কেনাবেচা চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাংস ব্যবসায়ী আলতাফ মাহামুদ জানান, নগরীর বিভিন্ন এলাকা থেকে ভিক্ষুকরা কোরবানির মাংস সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করেছেন। তারা কেজিপ্রতি ৮০০ টাকা দরে মাংস কিনে ৮৫০ টাকা দরে বিক্রি করছেন।

আরেক ব্যবসায়ী সুলতান মৃধার মন্তব্য, তিনি ভিক্ষুকদের কাছ থেকে প্রায় ২৫ কেজি মাংস কিনেছেন। এর মধ্যে ১৫ কেজির মতো ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

রসুলপুর এলাকার ভিক্ষুক জাহানারা খাতুন জানান, তিনি নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে প্রায় ৫ কেজি মাংস পেয়েছেন। নিজের জন্য ২ কেজি রেখে বাকিটা কেজিপ্রতি ৭৫০ টাকা দরে বিক্রি করেছেন। তার ভাষ্য, বাসায় তিনি ও তার স্বামী ছাড়া আর কেউ নেই, তাই অতিরিক্ত মাংস বিক্রি করে দিয়েছেন।

কেডিসি বস্তির বাসিন্দা কুলসুম আরা বেগম বললেন, ‘তিনি ও তার মেয়ে সকাল থেকে ঘুরে ৮ থেকে ১০ কেজির মতো মাংস সংগ্রহ করেছেন। কিছু নিজেদের জন্য রেখে বাকিটা বিক্রি করেছেন। প্রতি কেজি মাংসের জন্য তিনি ৭৯০ টাকা পেয়েছেন বলে জানান।

পোর্ট রোডের ব্যবসায়ী রুবায়েত হোসেন উল্লেখ করেন, বহু বছর ধরেই কোরবানির ঈদের দিনে তারা ভিক্ষুকদের কাছ থেকে মাংস কিনে ব্যবসা করে আসছেন। এ বছরও তিনি প্রায় ৪০ কেজি মাংস কিনেছেন। তার মতে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ভিড়ও বাড়বে। শত শত মানুষ এখানে মাংস বিক্রি করতে আসেন।

দিনমজুর খলিল হোসেন বলেছেন, কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকায় তিনি এই বাজার থেকে এক কেজি মাংস কিনেছেন। বাসায় নিয়ে রান্না করবেন। তার মতো আরও অনেক নিম্নআয়ের মানুষ পোর্ট রোড এলাকায় ভিড় করেছেন কোরবানির মাংস কিনতে। সংশ্লিষ্টরা জানান, রাত ১০টা পর্যন্ত এই কেনাবেচা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/