• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

ঈদের আগ মুহুর্তে বরিশাল নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৯৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬

ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। আজ বুধবার বিকেলে বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে যাত্রী হয়রানি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎তিনি বলেন,`ঈদে বাড়ি যাওয়া মানুষ যেন নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।’
‎
‎রাজিব আহসান আরও বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে যাত্রী ও পণ্য পরিবহন সেবা যেন অভিযোগমুক্ত ও যাত্রীবান্ধব হয়, সেজন্য নিয়মিত তদারকি চালানো হচ্ছে।
‎
‎তিনি জানান, বর্তমানে দেশে সরকারি নিবন্ধনভুক্ত প্রায় ২৩ হাজার নৌযান রয়েছে। তবে বাস্তবে প্রায় আড়াই থেকে তিন লাখ নৌযান চলাচল করছে।
‎
‎পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কয়েকটি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার বিষয়ে খোঁজ নেন। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/