• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

নতুনরূপে সাজছে কুয়াকাটা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬

ঈদুল ফিতরের আনন্দে টানা এক সপ্তাহ পর্যটকে টইটুম্বুর ছিলো সুর্যোদয় সূর্যাস্তের বেলা ভূমি সাগরকন্যা কুয়াকাটা। এরপর টানা দুই মাস পর্যটক খড়ায় অনেকটা স্থবির হয়ে পড়ে এ পর্যটন নগরী। এতে লোকসানে পড়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহার এক সপ্তাহে এবার কুয়াকাটায় ৩ থেকে ৪ লাখ পর্যটক আগমনের আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
 তাদের আশানুরুপ পর্যটকের আগমন ঘটলে পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবেন। তাই পর্যটকদের সেবায় সকল প্রস্তুতি সম্পন্ন করছেন তারা। ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হয়েছে হোটেল মোটেল থেকে শুরু করে সকল ব্যবসা প্রতিষ্ঠান। নতুন পন্যের সমাহারে সাজানো হচ্ছে দোকানপাট। সৈকতের ছাতা বেঞ্চিতেও লেগেছে নতুনত্বের ছোয়া। ইতিমধ্যে বুকিং হয়েছে ৫০ শতাংশ হোটেল মোটেল। নতুনরূপে সাজছে পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠান।  এদিকে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আগাম প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন শুটকি মার্কেটের ব্যবসায়ী আসলাম হাওলাদার বলেন, বিক্রি কম থাকায় দোকানে তেমন মাছ ছিলোনা। তবে ঈদুল আযহা উপলক্ষে আমরা আশা করছি কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। তাই দোকান ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা সহ নতুন নতুন প্রজাতির শুটকি মাছ তুলেছি। আশা করছি এবার ঈদে ভালো বিক্রি হবে এবং আমরা পিছনের লোকসান কাটিয়ে উঠতে পারব।
কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন হোটেল ফ্রেন্ডস পার্কের ম্যানেজার পারভেজ বলেন, ঈদুল ফিতরের পর থেকে আমরা খুব কম টাকায়ও কক্ষ ভাড়া দিতে পারিনি। এতে আমরা ব্যাপক লোকসানে পড়ি। তবে এবার আশা করছি কুয়াকাটা ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। ইতিমধ্যে আমাদের ৭০ ভাগ রুম বুকিং হয়ে গেছে। শতভাগ রুম টানা এক সপ্তাহ বুকিং থাকলে আমরা পিছনে লোকসান কাটিয়ে উঠতে পারব।
বেঞ্চি ব্যবসায়ী আ: রহিম জানান, আমরা পর্যটকদের সেবায় নিয়োজিত। এব্যবসায় সেবার মান যত বাড়ানো যাবে,পর্যটকও তত বারবে। যত পরযটক বাড়বে তত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যবসা বারবে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমাদের আসা এবার কুয়াকাটায় এক সপ্তাহে তিন থেকে চার লাখ পর্যটকের আগমন ঘটবে। তাই পর্যটন সংশ্লিষ্ট ১৬ টি পেশার সঙ্গে জড়িত ব্যবসায়ী ও কর্মচারীরা পর্যটকদের গুনগত সেবা প্রদানের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্য বেশ কিছু প্যাকেজ বুকিং হয়েছে। আমরা আশা করছি আমাদের প্রত্যাশার চেয়েও কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আহমন ঘটবে এবং আমরা পিছনের সকল ঘাটতি কাটিয়ে উঠতে পারবো।
ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো হাবিবুর রহমান বলেন, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।আমরা টুরিস্ট পুলিশ পর্যটকদের সেবায় নিয়োজিত আছি।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো ইয়াসিন সাদেক বলেন, পৌর প্রশাসন ও ট্যুরিষ্ট পুলিশেের পাশাপাশি সৈকত এলাকা নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। আশা করছি পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমন উপভোগ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/