• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

কোরবানি হচ্ছে না ‘ডনাল্ড ট্রাম্প’

দর্পন ডেস্ক / ৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘ডনাল্ড ট্রাম্প’ নামে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষটি আবারও ফেরত গেল খামারে। বুধবার (২৭ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

জানা যায়, প্রায় ১ বছর আগে রাজশাহীর একটি হাট থেকে এলভিনো জাতের গোলাপি রঙের বিরল প্রজাতির মহিষটি নিজ খামারের জন্য কিনে আনেন নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা। মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় তার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডনাল্ড ট্রাম্প। মহিষের নাম ‘ডনাল্ড ট্রাম্প’ এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে ভাইরাল হয়। পরে মহিষটিকে নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচার হয়।

বিশ্বের জনপ্রিয় সংবাদমাধ্যম রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।
 
এরপর ডনাল্ড ট্রাম্প নামের ভাইরাল মহিষটিকে দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ খামারটিতে আসতে শুরু করেন। সোমবার (২৫ মে) বিকেলে ভাইরাল মহিষ ডনাল্ড ট্রাম্পকে পুরান ঢাকার জিনজিরায় নিজ বাড়িতে নিয়ে যান ক্রেতা সামির। ক্রেতা মহিষটিকে নিজ বাড়িতে নিয়ে যেতে এলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। পরে ক্রেতার বাড়িতেও রাজকীয় স্টাইলে অভ্যর্থনা জানিয়ে সাদরে গ্রহণ করা হয় মহিষ ডনাল্ড ট্রাম্পকে।
ক্রেতা সামির জানিয়েছেন, ৭০০ কেজি ওজনের মহিষটি ৫৫০ টাকা কেজি দরে বেশ কিছুদিন আগে ক্রয় করে খামারের তত্ত্বাবধানে রেখে গিয়েছিলেন। কোরবানির উদ্দেশ্যে কেনা মহিষটি বিশ্বজুড়ে এভাবে ভাইরাল হয়ে যাবে; তা তিনি কল্পনাও করেননি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/