• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আকস্মিকভাবে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার সকালে শুরু হওয়া তীব্র ঝড় ও বৃষ্টিতে বহু গাছপালা উপড়ে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রাস্তাঘাট-ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর কয়েকটি খুটি ভেঙে অনেক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান,একদিন পরেই ঈদ, ঈদ উপলক্ষে মানুষের কেনাকাটায় ব্যস্ত সময়ের মধ্যেই এই ঝড়োবৃষ্টি জনজীবনে চরম দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের বিলবোর্ড, সাইনবোর্ড ভেঙে পড়ে এবং কিছু ঘরের টিনের চাল উড়ে যায়। কয়েকটি সড়কে গাছ পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
ঝড়ের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পাতারহাট বন্দরের বিভিন্ন সড়কে কাঁদা-মাটিতে একাকার হওয়ার ফলে ঈদের বাজার করতে আসা ক্রেতা ও ব্যবসায়ীরা পরেছে চরম দূর্ভোগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/